সৌদি পৌঁছেছেন সাড়ে ৫৭ হাজার হজযাত্রী

সৌদি পৌঁছেছেন সাড়ে ৫৭ হাজার হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক

চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৭ হাজার ৫২৬ জন বাংলাদেশি হজযাত্রী।
শুক্রবার (১৫ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন,বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বাংলাদেশ থেকে এ পর্যন্ত মোট ১৪৮টি ফ্লাইটের মাধ্যমে ৫৭ হাজার ৫২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত স্বাভাবিক কারণে ১৪ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী। এর মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা যান।
হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি মেডিকেল টিম এখন পর্যন্ত ২৮,৬৬৯ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৬,৪৩০ জন সেবা পেয়েছেন।
এয়ারলাইনভিত্তিক তথ্যে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৮,৮৩৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৩টি ফ্লাইটে ২০,২৩৬ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮,৪৫৬ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাকি ২০,৮৫২ জন যাত্রী ধাপে ধাপে নির্ধারিত ফ্লাইটে পৌঁছবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে। যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা শেষ হবে ১ জুলাই।

সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার হজযাত্রী