শিরোনাম

‘সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প অনুমোদন করেছেন আসিফ মাহমুদ’

নিজস্ব  প্রতিবেদক
‘সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প অনুমোদন করেছেন আসিফ মাহমুদ’
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই শুধু নিজের স্বাক্ষরে প্রকল্প অনুমোদন দিয়েছেন। এভাবে ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি হয়েছে।

তিনি বলেন, পিরোজপুরে প্রকল্পের টেন্ডার দেওয়ার পর, কোনো কাজ ছাড়াই ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে পিরোজপুরের সকল উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। শিগগিরই পিরোজপুরে সরেজমিন পরিদর্শন করে বন্ধ প্রকল্প চালুর ব্যবস্থা নেওয়া হবে।

মীর শাহে আলম বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও সংস্থার দুর্নীতি এবং অনিয়ম খতিয়ে দেখতে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার আমলের তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন পেশ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

/এসবি/