শিরোনাম

আদ-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

সিটিজেন ডেস্ক
আদ-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রাজধানীতে ছয় নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের অংশ হিসেবে আদ্-দ্বীন হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (৩০ মে) বিকেলে হাসপাতালটির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার সময় মেডিকেল কলেজের ছাদে একটি বেকারি কারখানা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিকেল ৫টার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল ও এর সংলগ্ন এলাকাগুলো ঘুরে দেখেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিতর্কিত বেকারি কারখানাটি মূল হাসপাতালের ভেতরে নয়, বরং মেডিকেল কলেজের পাশে অবস্থিত এবং সেখান থেকে মূলত রোগীদের জন্য খাবার প্রস্তুত ও সরবরাহ করা হতো। তবে চিকিৎসালয়ের এত কাছাকাছি বাণিজ্যিক উৎপাদন কেন্দ্র থাকায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এ কারখানার বিষয়ে মন্ত্রী তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের কাছে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, নবজাতকদের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটিকে ৩ জুনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা গাফিলতির প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

/এমএকে/