ধর্মীয় নেতাদেরও কার্ড দেবে সরকার: তথ্যমন্ত্রী

বরিশাল সংবাদদাতা

বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদেরও সম্মানী ভাতার আওতায় এনে কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।
শনিবার (১৬ মে) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের সময় আসনের ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলোর একটি ছিল প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান। সে সময় অনেক রাজনৈতিক দল এ প্রতিশ্রুতি নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করেছে। কিন্তু সব প্রতিকূলতাকে উপেক্ষা করে সরকার ধাপে ধাপে তা বাস্তবায়ন শুরু করেছে।
তিনি বলেন, সারাদেশে এ পর্যন্ত প্রায় ৩৭ হাজার পরিবার এ কর্মসূচির আওতায় এসেছেন। এর মধ্যে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডও রয়েছে। পর্যায়ক্রমে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১২টি ইউনিয়ন এবং গৌরনদী পৌরসভার ৯টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিন, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেলসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৬১৩টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

আমরা তরুণদের কারিগরি প্রশিক্ষণ দিতে চাই: প্রধানমন্ত্রী