দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও ভারত– দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে তারেক রহমান দিল্লি সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। এর মধ্যে গত ২৯ আগস্ট নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার করতে অনুমতি না দেওয়া দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক বার্তা বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
হুমায়ূন কবির বলেন, বিএনপি জনগণের বিপুল জনসমর্থন নিয়ে বহুবার এই দেশ শাসন করেছে, যা ধারাবাহিকভাবে প্রমাণিত হয়েছে। জনগণ বিএনপির প্রতি গভীর টান অনুভব করে বলেই বারবার আমাদের নির্বাচিত করেছে। এটি একটি ঐতিহাসিক পার্টি। যার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে যেখানেই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তা পুনরুদ্ধারে বিএনপি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে।
প্রসঙ্গত, ২৯ আগস্ট ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনার আয়োজন করে। পরে দিল্লি পুলিশের বাধার কারণে শেষ পর্যন্ত এই সেমিনারটি বাতিল করেন আয়োজকরা।
বিদায়ী আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘দিল্লি সফর’ নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ে। দুই সরকারের মধ্যে এ নিয়ে কথা চালাচালি হয়। ভারত থেকে বারবার আগ্রহ দেখানো হলেও শেষ পর্যন্ত তিনি দিল্লি সফরে যাননি। এবার ঢাকার পক্ষ থেকে আগের চেয়ে তুলনামূলক ইতিবাচক বার্তা এলো সফরের বিষয়ে।
এদিকে, নতুন চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনতে রাজি হয়েছে বাংলাদেশ। গত রবিবার (৩০ আগস্ট) রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে দেশটির রাষ্ট্রদূত সার্জিও গর নিজের এক্স পোস্টে এ তথ্য জানান।
এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কেনার পথে সরকার। বাংলাদেশকে এই অঞ্চলের এভিয়েশন হাব করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর থমকে আছে, সম্পর্কে পড়বে কী প্রভাব