নবম পে-স্কেলের অনুমোদন দিলো সরকার

নবম পে-স্কেলের অনুমোদন দিলো সরকার
নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল অনুমোদন দিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর হবে। তবে তিন ধাপে সম্পূর্ণ পে-স্কেল বাস্তবায়ন করা হবে।
সোমবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন এই বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন এই পে-স্কেল কাঠামোতে গ্রেড-১ এ সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। এ ছাড়াও ৯ম পে-স্কেলে প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতাও চালু হতে যাচ্ছে। যার আওতায় মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়া হবে।
এর আগে, অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নতুন পে-স্কেলের মূল বেতনের ৩০ শতাংশ ১ জুলাই থেকে কার্যকর হতে পারে। পরের বছরের শুরুতে আরও ৩৫ শতাংশ এবং তার পরবর্তী অর্থবছরের জুলাইয়ে অবশিষ্ট অংশ কার্যকর করার প্রস্তাব করা হয়। এরপর ওই অর্থবছরের জানুয়ারি থেকে বিভিন্ন ভাতা কার্যকরের সুপারিশ করা হতে পারে।
এদিকে, অনুমোদন পাওয়ার পর নতুন বেতন কাঠামোর সরকারি গেজেট ও প্রজ্ঞাপন জারির আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুত শুরু করা হচ্ছে বলে জানিয়ে অর্থ মন্ত্রণালয়। আগামী ১ থেকে ২ সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, চলতি মাসেই গেজেট 