সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হবে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জ সংবাদদাতা

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এত পরিমাণ ঋণ করে গেছে যে, সঠিক পরিকল্পনা না করলে একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে যাবে।’
শুক্রবার (১৪ আগস্ট) বিকালে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট দিয়েছে, যাতে মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে এই বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।’
অনুষ্ঠানের আগে, পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য ডাম্প ট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করা হয়। এ সময় নিজে ট্রাকে উঠে গাড়ি চালান মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেই গাড়ি চালানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অনেকে চায়ের দোকানে এটা নিয়ে সমালোচনা করবে, সেটা আমি জানি। কিন্তু আমি মানুষকে দেখানোর জন্য ট্রাকে উঠিনি। ত্রিশ-চল্লিশ বছর আগে এমন গাড়ি দিয়ে রাস্তা পরিষ্কার হতে দেখেছি। সেই স্মৃতির কারণেই ট্রাকে উঠেছি।’
গাড়িগুলোর রক্ষণাবেক্ষণে সবার সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, ‘পৌরসভার এসব গাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। কারণ, সরকারের বাপ-মা জনগণ।’
এর আগে, সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী টুকু। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভা প্রশাসক শাহাদৎ হোসাইন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করছে একটি চক্র: প্রধানমন্ত্রী