শিরোনাম

সাত দিনে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সাত দিনে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার

গত এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলের নদী থেকে ১৭টি মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নৌপুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সাত দিনে বিভিন্ন অভিযানে ২ কোটি ৩১ লক্ষ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লক্ষ ৯৯ হাজার বাগদা চিংড়ির রেণু, ৪৯০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করেছে নৌ পুলিশ।

এতে বলা হয়েছে, এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০৪ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে। একই সঙ্গে ২টি ড্রেজার জব্দ করেছে নৌপুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত দিনব্যাপী এই অভিযানে ৩০২ জন আসামিকে গ্রেপ্তার ও বিভিন্ন অপরাধের অভিযোগে ৯৬টি মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে ১৭টি মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

/এসবি/