শিরোনাম

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতে হাইকমিশনার প্রণয় ভার্মা (বামে)। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রবিবার (২৪ মে) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে বিজেপি নেতা ও দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দিয়েছে দিল্লি। এই প্রথম কোনো সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে ভারত।

দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দিয়ে গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দীনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকায় ভারতীয় হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করবেন।

/এফআর/