জনগণের অর্থ অপচয় করে মেগা প্রকল্প নয়: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিগত আওয়ামী লীগ সরকারের মতো যথাযথ বিচার-বিশ্লেষণ ছাড়া মেগা প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করতে চায় না সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, প্রকল্পের লাভ কেবল কাগজে-কলমে বা তাত্ত্বিকভাবে দেখালেই চলবে না। এর সুফল যেন জনগণ সরাসরি ভোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। যেকোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা এবং জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
একই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা জন্মেছে যে বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি। কাজের মাধ্যমে এই নেতিবাচক ধারণাটি পরিবর্তন করতে হবে।
তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, প্রতিটি কাজ এমনভাবে সম্পন্ন করতে হবে যা সততা ও জবাবদিহিতার উদাহরণ হয়ে থাকে।

হামের টিকার আওতায় ৮৯ শতাংশ শিশু: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা