পর্যটন পুরস্কার পেলো যেসব ব্যক্তি-প্রতিষ্ঠান

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
পর্যটন পুরস্কার পেলো যেসব ব্যক্তি-প্রতিষ্ঠান
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পর্যটন পুরস্কার প্রদান অনুষ্ঠানে নির্বাচিতরা

পর্যটন খাতে বিশেষ অবদানের জন্য দেশের ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার–২০২৬’ দিয়েছে সরকার। আজ শনিবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বাংলাদেশ পর্যটন পুরস্কার প্রদান অনুষ্ঠানে নির্বাচিতদের পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তা এবং পর্যটন সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেয়েছে ১৬ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) উদ্যোগে এ পুরস্কারের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়। পরে সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড যাচাই-বাছাই শেষে ১৬টি ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচন করে।

পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতরা হলেন: বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ- ‘শাখাওয়াথ’স সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট অপটিমাইজেশন’, পাঁচ তারকা হোটেল- ‘ইন্টারকন্টিনেন্টাল’ ঢাকা, চার তারকা হোটেল- ‘হোটেল আগ্রাবাদ’, তিন তারকা হোটেল- ‘হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচটিপিএলসি’, ইনবাউন্ড ট্যুর অপারেটর- ‘দি বেঙ্গল ট্যুরস লিমিটেড’, ডোমেস্টিক ট্যুর অপারেটর- ‘শেয়ারট্রিপ লি.’, বিনোদন পার্ক- ‘ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স’, তরুণ পর্যটন উদ্যোক্তা- ‘বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার’, হোমস্টে- ‘চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস’, ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর- ‘আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন)’, পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ- ‘বিডি টিকিটস’, পর্যটন নারী উদ্যোক্তা- ‘নুরানী শারমিন আফরোজ’, ট্যুরিস্ট ভেসেল- ‘এম ভি মালিশা’, ট্যুর গাইড- ‘মো. সারোয়ার জাহান (মিঠু)’, মাইস উদ্যোগ- ‘সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড’ এবং পর্যটন সাংবাদিকতা- ‘নাঈম আবির’।

/এমআর/