শিশু হাসপাতালে প্রধানমন্ত্রী, চিকিৎসককে ধূমপান করতে দেখে বরখাস্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় একজন চিকিৎসককে নিজের কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানী ডেঙ্গু ও পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। প্রথমে তিনি উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে যান। সেখানে হাসপাতালে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। এরপর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দুপুরে আগারগাঁওয়ে শিশু হাসপাতাল পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনের এক পর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে প্রধানমন্ত্রী তাকে ধূমপান করতে দেখেন। এ সময় ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল।
হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণ ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন সরকারপ্রধান।
তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
উপ প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শিশু হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপরে গুরুত্বারোপ করেছেন।

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী