ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
রাজধানীর উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে ডেঙ্গু ও পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে বিভিন্ন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ৯টা ১০ মিনিটে সরকারপ্রধান গুলশানের বাসা থেকে বের হন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব হাসান শিপলু।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী প্রথমে উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি সরেজমিনে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা নিয়েছে তা দেখবেন। এরপর প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখবেন।

গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি।

/এফসি/