দুই মাসের সফরে নিউইয়র্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনে দীর্ঘ দুই মাসের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩১ আগস্ট থেকে আগামী ২১ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের বাইরেও অন্যান্য বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে। ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
এর আগে, গত ২ জুন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ড. খলিলুর রহমানকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করেন। নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।

মক্কা চুক্তিতে ইতিবাচকভাবে এগোচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

-CznNewsLab-9bc6a2.jpg)