সরকারি হিসাব কমিটির সভাপতি পদে বিরোধীদলীয় উপনেতা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সভাপতি করে ‘সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) সংসদ অধিবেশনে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এর আগে, সংসদ অধিবেশনে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন– সরকারি দলের সদস্য মোহাম্মদ আমান উল্লাহ আমান (ঢাকা-২), এ বি এম আশরাফউদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), মোহাম্মদ হাফিজ ইব্রাহিম (ভোলা-২), এ এম মাহবুবউদ্দিন (নোয়াখালী-১), মোহাম্মদ জালালউদ্দিন (চাঁদপুর-২), ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান (ময়মনসিংহ-৭), এস কে আজিজুল বারী হেলাল (খুলনা-৪), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মোহাম্মদ ফজলে হুদা (নওগাঁ-৩), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য সৈয়দ জয়নুল আবেদিন (ঢাকা-৪), মোহাম্মদ রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) এবং মোহাম্মদ আনারুল ইসলাম (কুড়িগ্রাম-১)।
প্রসঙ্গত, এখন পর্যন্ত চলতি সংসদে মোট নয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে বিরোধী দল থেকে এই একটি কমিটির সভাপতি করা হয়েছে।

জ্বালানি তেলের ৩ মাসের মজুত রাখার সুপারিশ সংসদীয় কমিটির