শিরোনাম

বিচারকের সংখ্যা কম হওয়া মামলার দীর্ঘসূত্রিতা হচ্ছে: আইনমন্ত্রী

ঝিনাইদহ সংবাদদাতা
বিচারকের সংখ্যা কম হওয়া মামলার দীর্ঘসূত্রিতা হচ্ছে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। বিচারক ও আইনজীবীর সংখ্যা কম হওয়ার কারণে দেশে মামলার দীর্ঘসূত্রিতা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন। তা না হলে রাষ্ট্রপক্ষ এতো মামলায় হেরে যেত না।

তিনি বলেন, ঈদের ছুটির পরপরই রামিসা আক্তার হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার শুরু হবে।

মো. আসাদুজ্জামান বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড হওয়ার পর তা অনুমোদনের জন্য যখন হাইকোর্টে আসে, তখন মামলার বৃত্তান্ত তৈরিতে বেশ খানিকটা সময় লেগে যায়। এর ফলে চূড়ান্ত রায় পেতে বিলম্ব হয়। এই প্রক্রিয়াটি কীভাবে আরও দ্রুত ও সহজ করা যায়, তা নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে সরকার।

/এসবি/