সড়কের কাজে অনিয়ম: ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর আওতাধীন অঞ্চল-৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ ও সংস্কারকাজ পরিদর্শনে বিভিন্ন অনিয়ম দেখা যায়। ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯–এর (ক), (খ) ও (ঘ) উপবিধি অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএনসিসি সূত্র জানায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কারকাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাজের বিভিন্ন স্থানে ফাটল, নিচের দিকে ধসে পড়া এবং অন্যান্য ত্রুটি দেখতে পান তিনি। এ ঘটনায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও কাজের মান নিয়ে ক্ষোভ জানান।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।