শিরোনাম

নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী
জনপ্রশাসন মন্ত্রণালয়। গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সরকারের একাধিক দপ্তরের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অন্তর্ভুক্ত করে নতুন এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক গেজেটে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। কমিটি প্রয়োজনে নতুন কোনো সদস্যকে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে।

কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী; অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

প্রজ্ঞাপন

কমিটির সভা প্রয়োজনানুযায়ী আয়োজন করা হবে এবং অর্থ বিভাগ কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

/এবি/