শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর হারানো ব্যাগ উদ্ধার

সিটিজেন ডেস্ক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া একটি লাগেজ দ্রুত উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার বাহিনীর দুই সদস্য। তাদের সততা ও তৎপরতায় স্বস্তি ফিরে পেয়েছেন দুবাইফেরত এক প্রবাসী।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাত সোয়া ৮টার দিকে হেভি লাগেজ-৩ এলাকায় এ ঘটনা ঘটে। দুবাই থেকে দেশে ফেরা প্রবাসী মোহাম্মদ রুবায়েত মাতুব্বর লাগেজ সংগ্রহের সময় দেখতে পান, তার একটি ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাগটিতে প্রয়োজনীয় ব্যক্তিগত সামগ্রী ও স্বজনদের জন্য আনা বিভিন্ন উপহারসামগ্রী ছিল।
অনেক খোঁজাখুঁজির পরও ব্যাগের সন্ধান না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্য মো. আকরাম হোসেন ও মো. ফয়েজ আহমেদের কাছে বিষয়টি জানান তিনি।
অভিযোগ পাওয়ার পর দুই আনসার সদস্য দ্রুত অনুসন্ধান শুরু করেন। ব্যাগের গায়ে থাকা নাম ও ঠিকানার তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন এলাকায় খোঁজ চালিয়ে প্রায় ২০ মিনিট পর রো-ডি এলাকায় ব্যাগটির সন্ধান পাওয়া যায়।
পরে দেখা যায়, ভুলবশত অন্য এক প্রবাসী যাত্রীর ট্রলিতে ব্যাগটি চলে গিয়েছিল। যথাযথ যাচাই-বাছাই শেষে ব্যাগটি প্রকৃত মালিক রুবায়েত মাতুব্বরের কাছে হস্তান্তর করা হয়।
হারানো ব্যাগ অক্ষত অবস্থায় ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন রুবায়েত মাতুব্বর। তিনি আনসার সদস্যদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
সংশ্লিষ্টরা জানান, প্রবাসী ও সাধারণ যাত্রীদের প্রতি দায়িত্বশীল ও মানবিক আচরণের যে নির্দেশনা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে, বিমানবন্দরের এ ঘটনাকে তারই একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।