শিরোনাম

চলতি বছরেই বাস্তবায়ন হবে পে-স্কেল: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চলতি বছরেই বাস্তবায়ন হবে পে-স্কেল: অর্থমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

চলতি বছরের মধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে কমিশন নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, পে-কমিশনের অনেকগুলো দিক আছে। সবগুলোই বিবেচনা করা হচ্ছে। আজ এ নিয়ে আলোচনা হয়েছে। তবে আরও আলোচনা প্রয়োজন।

তিনি বলেন, চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে। তবে পে-স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতি নিয়ে সরকার কী পদ্ধতি অবলম্বন করবে, সে বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তের পর জানানো হবে।

এদিকে, একই অনুষ্ঠানে সরকারের ১৮০ দিনের কার্যক্রম ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সরকার সক্ষম হয়েছে। তবে জনপ্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে সময় লাগবে।

তিনি বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে অনেক সংস্কারকাজ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। সরকারের ১৮০ দিনের মধ্যে বাস্তবায়িত ও শুরু করা কর্মসূচিগুলো প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দু-একটি সংকটময় পরিস্থিতিও সরকার সফলভাবে মোকাবিলা করেছে।

/এসবি/