শিক্ষা মন্ত্রণালয়ে সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিনটি সাপ দেখা গেছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে প্রথমে দুটি এবং পরে আরও একটি সাপ দেখা যায়। এই ফ্লোরেই শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অফিসে প্রবেশ করে করিডরে প্রথমে দুটি এবং পরে আরও একটি সাপ দেখা যায়। সাপগুলো করিডোরে ছোটাছুটি করায় কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।
পরে সাপ তিনটি পিটিয়ে মেরে ফেলেন কর্মচারীরা। সাপগুলো কোন জাতের তা জানা যায়নি।
দুপুরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক গণমাধ্যমকে বলেন, করিডোরে সাপের বিষয়টি শুনেছি। ঘটনা সত্য।
সচিবালয়ের ১৯ তলার মতো উঁচু ভবনের করিডোরে সাপের উপস্থিতি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ধারণা, ভবনের ভেতরের কোনো স্টোরেজ বা অন্য কোনো স্থানে আরও সাপ থাকতে পারে। এ কারণে অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে কিশোরের মৃত্যু

-CznNewsLab-32b76c-480x270.webp)