আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে শেখ মুজিবকে হত্যা করা হয়: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১৭ আগস্ট) বিকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের (সিবিএস) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এদিন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ: তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রন্থটি লিখেছেন সিবিএসর সাধারণ সম্পাদক রুহুল আমিন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘তারেক রহমান দেশ পরিচালনার যে দক্ষতা-যোগ্যতা পেয়েছেন, তার সবই এসেছে শহীদ জিয়ার ঐতিহাসিক দূরদর্শিতা থেকে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছে যে নেতৃত্বের আলোকবর্তিকা পৌঁছে দিয়েছেন, সেই আলোকবর্তিকা এখন জ্বলছে তারেক রহমানের মাধ্যমে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদকে যত বেশি পরিষ্কার বুঝা যাবে, তত পরিষ্কারভাবে বুঝা যাবে– ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে। যখন সবাই পলায়নে ব্যস্ত ছিল, তখন জিয়াউর রহমান দেশের জন্য লড়েছেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটাতো আমরা তার (জিয়াউর রহমান) লেখা ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধে পেয়েছি। সেই লেখা ১৯৭২ সালে দৈনিক বাংলা এবং ১৯৭৪ সালে দৈনিক বিচিত্রা পত্রিকায় ছাপানো হয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘নিশ্চয়ই শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের তৎকালীন নীতিনির্ধারকরা এই প্রবন্ধ পাঠ করেছেন। তারা পাঠ করা থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত নির্বিকার রয়েছেন, অতএব আমরা ধরে নেবো– শহীদ জিয়ার লেখা প্রবন্ধই হচ্ছে বাংলাদেশের জন্মের ইতিহাস।’
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হক নান্নুর সভাপতিত্বে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তাহমিনা আখতার টফি প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী