স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে: এ্যানি

লক্ষ্মীপুর সংবাদদাতা

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন বেশ চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য এ্যানি বলেন, ‘এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনে রাখার মতো নির্বাচন হবে। তবে এতে সত্যিকারের জনপ্রতিনিধিরা যেন নির্বাচিত হন, সে বিষয়ে সজাগ থাকতে হবে। গত জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জের নির্বাচন ছিল। দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচনও বেশ চ্যালেঞ্জিং হবে।’
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পদ খুব গুরুত্বপূর্ণ। কারণ, এসব নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আমার-আপনার ভাগ্য জড়িত থাকে। তারা ভালো হলে আমাদের সবার অবস্থাও ভালো হবে।’
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, পানিসম্পদমন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।