ঈদে ফিরতি যাত্রা: ট্রেনের ২ জুনের টিকিট মিলছে আজ

সিটিজেন ডেস্ক

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মজীবী মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হচ্ছে আগামী ২ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট।
শনিবার (২৩ মে) সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
জানা গেছে, যাত্রীদের সুবিধার্থে এবারও আন্তঃনগর ট্রেনের শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ২৪ মে ও ২৫ মে বিক্রি হবে আগামী ৩ জুন ও ৪ জুনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।
উল্লেখ্য, যাত্রীরা এ সময়ে ক্রয়কৃত টিকিট ফেরত দিতে পারবেন না। প্রত্যেক টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম উল্লেখ করতে হবে।

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক