দেশের চিকিৎসা সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কারিনার বাবা
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ২৩: ৪২

দেশের চিকিৎসা সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের বাবা হামিদ কায়সার।
তিনি বলেন, ‘বাংলাদেশে লিভার ট্রান্সফারের কোনো চিকিৎসা হয় না। তবুও বিভিন্ন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের আইসিইউতে নিয়ে লাখ লাখ টাকা রেখে দেয়। তাই চিকিৎসা খাতে সরকারকে আরও গুরুত্ব দিতে হবে।’
রবিবার (১৭ মে) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে কারিনা কায়সারের তৃতীয় জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
এর আগে, রাত দশটায় কারিনা কায়সারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে তার তৃতীয় জানাজার আয়োজন করা হয়। এতে জানাজায় অংশ নেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনপিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এছাড়া জানাজায় অংশ নেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।
কারিনার প্রথম জানাজা বাদ মাগরিব (বনানী ডিওএইচএস মাঠে) ও দ্বিতীয় জানাজা বাদ এশা (বনানী দরবার শরীফ) অনুষ্ঠিত হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) মুন্সিগঞ্জের গজারিয়ায় নানির বাড়িতে চতুর্থ জানাজা শেষে তার দাফন করা হবে।

/এফআর/

কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে