শিরোনাম

কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে
প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। ছবি: ফেসবুক

দেশে পৌঁছেছে লিভারের গুরুতর রোগে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ।

রবিবার (১৭ মে) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সম্পূর্ণ বিনা খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরের মরদেহ। রাজধানীর বনানী ডিওএইচএসের কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার (১৮ মে) তার মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়ায় নানার বাড়িতে নেওয়া হবে এবং সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এর আগে লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারিনাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে এক সপ্তাহেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সোমবার (১১ মে) এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয় এবং সেখান থেকে ভেলোরের সিএমসি হাসপাতালে স্থানান্তর করা হয়।
শুক্রবার (১৫ মে) গভীর রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

/এমএকে/