শিরোনাম

মেরিন ড্রাইভে গাড়িতে আগুন

উখিয়া-টেকনাফ সংবাদদাতা
মেরিন ড্রাইভে গাড়িতে আগুন
ছবি: সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে একটি যাত্রীবাহী কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হয়নি। রবিবার (১৯ এপ্রিল) সকালে মেরিন ড্রাইভের বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মেরিন ড্রাইভ সংলগ্ন বড় ডেইলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী কারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়ে।

এ সময় গাড়ির চালক অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গাড়িতে থাকা যাত্রীরা নিরাপদে দ্রুত বের হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

/এসআর/