মধ্যপ্রাচ্যের ফ্লাইট নিয়ে যে নতুন বার্তা দিলো বিমান বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে দুবাই, আবুধাবি ও শারজাহগামী যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি জানিয়েছে, নির্দিষ্ট কয়েকটি ফ্লাইটের মাধ্যমে ১৪ ও ১৫ মার্চ ঢাকা থেকে দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমান সূত্রে জানা গেছে, ১৪ মার্চ ফ্লাইট নম্বর বিজি-১৪৭ ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাবে বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিটে। একই দিন ফ্লাইট নম্বর বিজি-৩২৭ ঢাকা থেকে আবুধাবির উদ্দেশে ছেড়ে যাবে দুপুর ১টা ৪৫ মিনিটে।
এ ছাড়া ১৫ মার্চ ফ্লাইট নম্বর বিজি-৩৪৭ ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে সকাল ৯টা ৩০ মিনিটে এবং ফ্লাইট নম্বর বিজি-৩২৭ ঢাকা থেকে আবুধাবির উদ্দেশে দুপুর ১টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে।
বিমান জানিয়েছে, দুবাই, আবুধাবি ও শারজাহ রুটে যেসব যাত্রী ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চের মধ্যে ভ্রমণের জন্য টিকিট কিনেছেন, তারা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই পুনরায় সিট বুকিং করে ভ্রমণ করতে পারবেন।
বুকিং করতে যাত্রীদের বিমানের যেকোনো সেলস সেন্টার বা টিকিট ক্রয় করা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি বিমান কলসেন্টারেও যোগাযোগ করা যাবে।
যাত্রীদের সুবিধার্থে ফ্লাইট ছাড়ার চার ঘণ্টা আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বিমানের সেলস সেন্টার থেকেও বুকিং সেবা দেওয়া হবে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। পরিস্থিতির ভিত্তিতে ফ্লাইট সংক্রান্ত যেকোনো নতুন তথ্য যথাসময়ে যাত্রীদের জানানো হবে।
ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে বিমান কলসেন্টার ১৩৬৩৬ নম্বরে (দেশের ভেতর) অথবা আন্তর্জাতিক নম্বর +৮৮০৯৬১০৯১৩৬৩৬-এ যোগাযোগ করতে বলা হয়েছে।