শিরোনাম

কদমতলীর অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ত্রাণমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
কদমতলীর অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ত্রাণমন্ত্রীর শোক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি : সংগৃহীত

রাজধানীর কদমতলীতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করেন তিনি।

রবিবার (৫ এপ্রিল) এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট সকল সংস্থাকে সর্বোচ্চ তৎপরতার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। অগ্নিকাণ্ড এড়াতে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, শনিবার (৪ এপ্রিল)দুপুর ১টা ১১ মিনিটে রাজধানীর কেরাণীগঞ্জের কদমতলী এলাকায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৭টি ইউনিটের চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে ৬জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

/এসবি/