শিরোনাম

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে শপথকক্ষ থেকে বেরিয়ে গেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নির্বাচিত সংসদ সদস্যরা উভয় ক্ষেত্রেই শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এ সময় স্বতন্ত্র কয়েকজন সদস্য সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ না নিয়ে কক্ষ ত্যাগ করেন।

এর আগে একই দিনে বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নিরঙ্কুশ জয় পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে তারাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।

/এসএ/