শিরোনাম

গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার: ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার: ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

গুম, বিচার বহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা করলে সমস্যা নেই। কিন্তু আইন লঙ্ঘন করে কোনো কিছু করা যাবে না।

তিনি বলেন, অনলাইনে অপতথ্য ও সাইবার বুলিংয়ে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। এ লক্ষ্যে আইনজীবীদের নিয়ে একটা প্যানেল গঠন করেছে সরকার। এ প্যানেল নাগরিকদের আইনি সুরক্ষা দেবে।

তথ্য উপদেষ্টা বলেন, চলতি বছরের আগস্ট মাস থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে।

তিনি বলেন, যান চলাচলের সুবিধার্থে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য সরিয়ে নেওয়া হচ্ছে। নতুন জায়গায় নতুন করে এই ভাস্কর্য তৈরি করা হবে।

/এসবি/