শিরোনাম

নদী দখলকারীর সংখ্যা জানালেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নদী দখলকারীর সংখ্যা জানালেন মন্ত্রী
ছবি: সংগৃহীত

সারাদেশে নদ-নদীর ২১ হাজার ৯৮২ জন অবৈধ দখলদার রয়েছে। অবৈধ দখলদারদের তালিকা চূড়ান্ত করে দ্রুত উচ্ছেদ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

শেখ রবিউল আলম বলেন, নদ-নদীর অবৈধ দখলদার উচ্ছেদের লক্ষ্যে ইতোমধ্যে দেশের সব জেলা প্রশাসকদের কাছে কর্মপরিকল্পনা চাওয়া হয়েছে। তালিকা পাওয়া গেলে উচ্ছেদ অভিযান চালানো হবে।

এদিকে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্দরের টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগের বিধান আছে। সেই কাঠামোয় দেশি ও বিদেশি উভয় ধরনের অপারেটর কাজ করতে পারে।

নৌ-পরিবহন মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে বিদেশি অপারেটর দায়িত্ব পালন করছে। আর কর্ণফুলী নদীর তীরে লালদিয়া চর এলাকায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে ডেনমার্কভিত্তিক মেয়ার্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২ অনুযায়ী চেয়ারম্যানের নেতৃত্বে বোর্ড এবং কর্মকর্তা-কর্মচারীরা এটি পরিচালনা করেন। সরকারের নীতিগত সিদ্ধান্তও বন্দর কর্তৃপক্ষ অনুসরণ করে।

/এসবি/