নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে। পরে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আকাশে চক্কর দিয়ে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অন্য যাত্রীদের সঙ্গে ফ্লাইটটিতে যাত্রা করেছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এ সময় বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নভোএয়ারের ‘বিকিউ-৯৩৫’ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে উড্ডয়ন করে। তবে উড্ডয়নের মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
নভোএয়ার কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের পর বিমানের ল্যান্ডিং গিয়ার সঠিকভাবে ভেতরে প্রবেশ করেনি। পাইলট বারবার চেষ্টা করলেও ল্যান্ডিং গিয়ারটি সম্পূর্ণভাবে ভেতরে নেওয়া সম্ভব হয়নি। এতে পাইলট ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করার আগে জ্বালানি কমাতে বিমানটিকে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আকাশে চক্কর কাটানো হয়। পরে সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির কক্সবাজারে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ওই ফ্লাইটে ভ্রমণ করছিলেন।
এ বিষয়ে উপদেষ্টা হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, ‘বেসরকারি এয়ারলাইন্সগুলো যে পুরোনো উড়োজাহাজ পরিচালনা করছে, সেগুলোর ফিটনেস আরও কঠোরভাবে পরীক্ষা করা প্রয়োজন। যাত্রীবাহী উড়োজাহাজের ক্ষেত্রে নিরাপত্তার সাথে কোনো ধরনের আপসের সুযোগ নেই। নিয়মিত ও কার্যকর ফিটনেস পরীক্ষা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও গুরুতর দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।’

ইউএস-বাংলার বিমানের ইঞ্জিনে ত্রুটি, দরজা ভেঙে নামানো হলো যাত্রীদের