চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২২ এপ্রিল) সংসদ অধিবেশনে লক্ষ্মীপুর-১ আসনের সরকারি দলের সদস্য মো. শাহাদাত হোসেনের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নৌ-পরিবহন মন্ত্রী বলেন, বন্দরের টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগের বিধান আছে। সেই কাঠামোয় দেশি ও বিদেশি উভয় ধরনের অপারেটর কাজ করতে পারে।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে বিদেশি অপারেটর দায়িত্ব পালন করছে। আর কর্ণফুলী নদীর তীরে লালদিয়া চর এলাকায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে ডেনমার্কভিত্তিক মেয়ার্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি হয়েছে।
নৌমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২ অনুযায়ী চেয়ারম্যানের নেতৃত্বে বোর্ড এবং কর্মকর্তা-কর্মচারীরা এটি পরিচালনা করেন। সরকারের নীতিগত সিদ্ধান্তও বন্দর কর্তৃপক্ষ অনুসরণ করে।