দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

সিটিজেন জার্নাল ডেস্ক

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে। এরই পরিপ্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সেইসঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করেছে সংস্থাটি।
জানা যায়, গত মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেটে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় চার পথচারী আহত হন। এর আগে রাত সোয়া ১০টায় বিমানবন্দরের পাশেই জসিমউদ্দিন রোডে ককটেল ফাটানো হয়।
এর আগে গত ১০ নভেম্বর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে দুটি গ্রেনেড পড়ে থাকতে দেখা যায়। পরে বিমানবন্দর থানার পুলিশ ফাঁড়ির বোমা নিষ্ক্রিয়কারী দল এসে গ্রেনেড দুটি নিরাপদে নিষ্ক্রিয় করে। আর গত ৬ নভেম্বর শাহজালাল বিমানবন্দরের গোলচত্বরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় বিমানযাত্রীসহ সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বিমানবন্দরের বাইরের নিরাপত্তা জোরদারে তৎপরতা শুরু করেছে বেবিচক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহজালালের ল্যান্ডসাইডে নজরদারি বাড়াতে সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা বসানো হচ্ছে। পাশাপাশি ফ্লাইওভারে রাতভর পুলিশের অবস্থান, টহল ও যানবাহন তল্লাশি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় এয়ারসাইড ও টার্মিনাল ভবনের পাশাপাশি ল্যান্ডসাইডকেও প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বেবিচক, পুলিশ ও এপিবিএনের মধ্যে সমন্বয় বাড়ানো হচ্ছে। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বুধবার (১৮ নভেম্বর) পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। সেখানেই এসব নির্দেশনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনা বিমানবন্দরের বাইরের এলাকায় নিরাপত্তা ঝুঁকির বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া ফ্লাইওভার ও সংযোগ সড়ক ব্যবহার করে নাশকতার চেষ্টা, বিমানবন্দরে আসা-যাওয়ার পথে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা এবং ল্যান্ডসাইডে সন্দেহজনক তৎপরতা ঠেকাতে টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। গতিবিধি পর্যবেক্ষণে পুলিশ ও এপিবিএন নিজস্ব উদ্যোগে এআই ক্যামেরা বসাবে। তৃতীয় টার্মিনালের ল্যান্ডসাইড এলাকাকেও এ নজরদারির আওতায় আনা হবে।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাতে ফ্লাইট পরিচালনা হয় না-এমন বিমানবন্দরেও টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। শাহজালালের ফ্লাইওভারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশের অবস্থান নিশ্চিত করতে বিমানবন্দর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের এলাকাতেও টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিমানবন্দরে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির গোয়েন্দা তথ্য নেই। রেড অ্যালার্টও জারি করা হয়নি। তবে নিরাপত্তা নিশ্চিত করতে বেবিচক কোনো ধরনের আপস করবে না বলে জানান তিনি।
ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম বলেন, বিমানবন্দর এলাকায় পুলিশের চেকপোস্ট, টহল ও নজরদারি বাড়ানো হচ্ছে।

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপির সন্ত্রাসবিরোধী শোভাযাত্রায় আওয়ামী লীগের হামলা, নিহত ২