শিরোনাম

জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর (হুইল চেয়ারে বসা) খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান (বামে)। ছবি: পিএমও

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল থেকে সরাসরি অংশ নেওয়া মিতুর সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং মিতুর সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।

সভায় আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন মিতু, যিনি চব্বিশের জুলাই যুদ্ধে আহত হয়ে এখনও চিকিৎসাধীন। তারপরও হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন মিতু। প্রধানমন্ত্রীর সঙ্গে তার এই আন্তরিক সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

/এফআর/