ভাটা কমিয়ে ব্লক ইটের ব্যবহার বাড়াবে সরকার: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী পাঁচ বছরে ধাপে ধাপে ইটভাটার ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ব্লক ও অটো ব্রিকের ব্যবহার বাড়ানো হবে। এতে পরিবেশ দূষণ কমার পাশাপাশি নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
বুধবার (৮ জুলাই) সচিবালয়ে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে নগর ও গ্রামাঞ্চলে সবুজায়ন, উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং শিশু-কিশোরদের জন্য খেলাধুলার সুযোগ বাড়াতে কাজ করছে সরকার। রাজধানীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগও সেই পরিকল্পনার অংশ।
তিনি বলেন, সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের পরিবেশ, নগর ব্যবস্থাপনা ও জীবনমানের বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য উন্নয়ন হবে। একই সঙ্গে বনভূমি পুনরুদ্ধারেও সরকার কঠোর অবস্থানে রয়েছে।

১৩ জুলাই বরিশাল যাবেন প্রধানমন্ত্রী