১৩ জুলাই বরিশাল যাবেন প্রধানমন্ত্রী

১৩ জুলাই বরিশাল যাবেন প্রধানমন্ত্রী
বরিশাল সংবাদদাতা

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশালে যাবেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই হবে তার প্রথম আনুষ্ঠানিক সফর। এ সফরকে কেন্দ্র করে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
বুধবার (৮ জুলাই) সকালে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সফরকে ঘিরে দলীয়ভাবে প্রস্তুতি শুরু হয়েছে এবং বরিশালে প্রধানমন্ত্রীর আগমনকে সফল করতে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় উন্নয়ন বিশ্লেষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ সফর ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার সম্ভাবনার কথা আলোচনা হচ্ছে। একই সঙ্গে পায়রা সমুদ্রবন্দরকে ঘিরে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, শিল্পায়ন এবং কুয়াকাটা পর্যটন অঞ্চলকে কেন্দ্র করে নতুন বিনিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনাও গুরুত্ব পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সফরের প্রস্তুতি প্রসঙ্গে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, আমরা দলীয়ভাবে জানতে পেরেছি, আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী বরিশাল সফরে আসছেন। এটি বরিশালবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। তার সফরকে সফল করতে আমরা মাঠপর্যায়ে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। আজ বিকালে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সেখানে সফরকে কেন্দ্র করে সাংগঠনিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।