শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

জুলাই গণভ্যুত্থানের সময় চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা বাজারপাড়া এলাকায় শহীদ ওয়াসিমের সমাধিস্থলে উপস্থিত হয়ে তার কবর জিয়ারত করেন তিনি।
পরে ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি তাদের খোঁজ-খবর নেন এবং ওয়াসিমের পরিবারের সদস্যদের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংসদ সদস্য লুৎফর রহমান কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান অনুষদের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
নিহত ওয়াসিমের বাবার নাম শফিউল আলম। পাঁচ ভাই-বোনের মধ্যে ওয়াসিম ছিলো দ্বিতীয়।

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী