জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংবাদমাধ্যম সেসময় যদি সঠিক তথ্য, সঠিক চিত্র এবং আন্দোলনকারীদের কর্মসূচিগুলো প্রচার না করতো, জাতি ঐক্যবদ্ধ হতে পারতো না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
শনিবার (২০ জুন) রাজধানীর ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় এ মন্তব্য করেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদমাধ্যম উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। বাংলাদেশে বহুদিন পরে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং তারই মধ্য দিয়ে আজকে বাংলাদেশে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে।
তিনি বলেন, আমাদের যে হারে মামলা আসছে অথবা যেভাবে আমরা তদন্ত রিপোর্ট দাখিল করছি, তাতে আমার মনে হয় যে ট্রাইবুনাল ও প্রসিকিউশন টিম বাড়ানোর প্রয়োজন হতে পারে। এছাড়া আমাদের তদন্ত সংস্থার কর্মকর্তার সংখ্যা বৃদ্ধির প্রয়োজন হতে পারে। আমরা অত্যন্ত সততা এবং নিরপেক্ষতার সাথে আমাদের ট্রাইব্যুনালের বিচারকার্য পরিচালনা করার চেষ্টা করছি।
সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রানার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

পুলিশের পোশাকে আবারও পরিবর্তন