দুর্গাপূজায় তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের ডে-অফ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ঘরমুখী যাত্রীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে বাড়তি যাত্রী চাপ সামলাতে পাঁচটি ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-ঢাকা রুটে আগামী ২০ অক্টোবর চলবে ‘ঢাকা স্পেশাল-৩’ ট্রেন। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ট্যুরিস্ট ‘স্পেশাল-১ ও ২’ চলবে ২০, ২৩ ও ২৪ অক্টোবর। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ২৪ অক্টোবর চলবে ‘চট্টগ্রাম স্পেশাল-৪’।
এছাড়া, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ১৯ ও ২০ অক্টোবরের ডে-অফ প্রত্যাহার করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের ডে-অফও প্রত্যাহার করা হয়েছে।
এদিকে, যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়াতে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ৬টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রেনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইঞ্জিনের সরবরাহ নিশ্চিত করা হবে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ট্রেনের শিডিউল বিপর্যয় দূর করতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকি জোরদার করা হবে। পাশাপাশি ট্র্যাক ও ব্রিজের নিরাপত্তায় রেলপথে পেট্রোলিং, সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের নিবিড় পরিচর্যার ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে রিলিফ ট্রেন।
নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব প্রধান প্রধান স্টেশনে জিআরপি ও আরএনবির সহযোগিতায় সার্বক্ষণিক পাহারা জোরদার করা হয়েছে।
এছাড়া, আগামী ১৯ ও ২০ অক্টোবর ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলস্টেশনে ম্যাজিস্ট্রেরিয়াল ডিউটি নিশ্চিত করা হবে। চলন্ত ট্রেন, স্টেশন বা রেললাইনে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের নজরদারিও বাড়ানো হয়েছে।

এবছর ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দূর্গাপূজা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী