সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান তিনি।
এ বিষয়ে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, সফরসূচি অনুযায়ী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও উচ্চপর্যায় থেকে দ্রুত ফিরে আসার অনুরোধ জানানো হয়েছে। সেই কারণেই তিনি শুক্রবার দেশে ফিরছেন।
তিনি বলেন, বুধবার (২২ জুলাই) থেকেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়টির সঙ্গে সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্তের সম্পর্ক থাকতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। আশা করা হচ্ছে, শুক্রবার বিষয়টি আরও পরিষ্কার হবে।
এদিকে, রাষ্ট্রপতির পরিবার জানিয়েছে, আগামী শনি বা রবিবার পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণে এ সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন আছে। সেটা গুঞ্জনই। উনি পদত্যাগ করবেন কি না, সেটা তাকে জিজ্ঞেস করতে হবে। তার পদত্যাগ করার অপশন আছে। এতে সরকারের তো কিছু করার নেই। পদত্যাগ করলে সেটা স্পিকার দেখবেন।
বঙ্গভবন সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নিজে তার অধস্তন কর্মীদের শিগগিরই বঙ্গভবন ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন। চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার