শিরোনাম

কম্পিউটার কাউন্সিলের নতুন নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
কম্পিউটার কাউন্সিলের নতুন নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা
নাহিদ সুলতানা মল্লিক

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিককে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

একইসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচির প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আব্দুর রফিককে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বিসিসির নির্বাহী পরিচালক নিয়োগ দিয়ে নাহিদ সুলতানার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ন্যস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

/জেএইচ/