শিরোনাম

৬ ঘণ্টা ধরে ইতালিতে আটকে আছে বিমান বাংলাদেশের ফ্লাইট, ভোগান্তিতে ২৫৬ যাত্রী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৬ ঘণ্টা ধরে ইতালিতে আটকে আছে বিমান বাংলাদেশের ফ্লাইট, ভোগান্তিতে ২৫৬ যাত্রী
ইতালিতে ৬ ঘণ্টা ধরে আটকে আছে ‘বিজি ৩০৬’ ফ্লাইটটি

টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ইতালিতে আটকে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন উড়োজাহাজে থাকা ২৫৬ জন যাত্রী। নির্ধারিত জ্বালানি নেওয়ার জন্য ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করার পর প্রায় ৬ ঘণ্টা কেটে গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ফ্লাইটটি ছাড়তে পারেনি। বিমান কর্তৃপক্ষের সঠিক তথ্য না পাওয়ায় চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন যাত্রীরা।

জানা গেছে, ২৫৬ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি ৩০৬’ ফ্লাইটটি স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে জ্বালানি নেওয়ার উদ্দেশ্যে শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ফ্লাইটটি ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। তবে রিফুয়েলিং শেষে ফের উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময়ই উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

ঘটনার পরপরই যাত্রীদের জানানো হয় যে উড়োজাহাজটিতে সমস্যা দেখা দিয়েছে এবং এটি মেরামতের কাজ চলছে। তবে মেরামত শেষে পুনরায় কখন যাত্রা শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট বা স্পষ্ট কোনো আশ্বাস পাননি যাত্রীরা।

/এমএকে/