ইতালিতে আটকে থাকা বিমান বাংলাদেশের ফ্লাইট দেশে ফিরবে রবিবার

নিজস্ব প্রতিবেদক

ইতালির রোমে কারিগরি ত্রুটির কারণে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি মেরামত শেষে রবিবার (৯ আগস্ট) যাত্রীদের নিয়ে ঢাকায় পৌঁছাবে। শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। অনাকাঙ্ক্ষিত এ যান্ত্রিক গোলযোগের কারণে যাত্রীদের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেন তিনি।
মন্ত্রী জানান, ইতালিতে উড়োজাহাজ মেরামতের দায়িত্বে থাকা চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের (এমওইউ) ব্যর্থতার কারণেই মূলত এ জটিলতা দীর্ঘায়িত হয়েছে। প্রতিষ্ঠানটি সময়মতো প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ দিতে পারেনি এবং কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হয়েছে। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য বিমানে আরও দক্ষ ও নির্ভরযোগ্য টেকনিক্যাল টিম নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে।
একই সঙ্গে বিমানের বহর আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়ে বিমানমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে কিছু পুরোনো উড়োজাহাজ রয়েছে, যা সেবার গতি ধীর করে দিচ্ছে। যাত্রীসেবার মান উন্নত করতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে খুব শিগগিরই পুরনো উড়োজাহাজগুলোর বদলে নতুন উড়োজাহাজ কিনে বহরে যুক্ত করা হবে।

৬ ঘণ্টা ধরে ইতালিতে আটকে আছে বিমান বাংলাদেশের ফ্লাইট, ভোগান্তিতে ২৫৬ যাত্রী 

-CznNewsLab-2c9955-256x144.webp)

-CznNewsLab-d8d3db-480x270.webp)