শিরোনাম

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বিদ্যুতের খুটি, বাল্ব ও মোমবাতি। ছবি: সিটিজেন গ্রাফিক্স

উন্নয়নমূলক কাজের জন্য সিলেটের কিছু এলাকায় বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১০ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ১১ কেভি লালা দীঘিরপাড় ফিডারের কুয়ারপাড় পয়েন্টে কিছু এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তার উন্নয়নমূলক কাজ করবে। এজন্য বিদ্যুতের খুটি স্থানান্তরের প্রয়োজন হবে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

/জেএইচ/