রিয়াদের পর দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রিয়াদের পর দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত
প্রতীকী ছবি

সৌদি আরবে বিমানবন্দরে হামলার ঘটনায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মামগামী বিমানের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এর আগে, গতকাল সোমবার ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এতে বলা হয়, সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়সীমা বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী কার্যকর হবে।

স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াত ও বাংলাদেশে ফিরতে যাত্রীরা জেদ্দা এবং মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণ-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

/এফআর/