ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি পরে জানানো হবে।

এ পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

এদিকে, রিয়াদের বিমানবন্দরে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশি ও যাত্রীদের যাতায়াতেও। গত শনিবার থেকে ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি ঢাকা-দাম্মাম রুটেও বিমান চলাচল বন্ধ থাকার কথা জানা গেছে।

/এমআর/