স্থানীয় সরকার নির্বাচন আগামী বছর: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচন আগামী বছর: প্রতিমন্ত্রী
মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরে শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আগামী বছরের প্রথম দিকে এই ভোট শুরু হতে পারে। ৬ জুনের মধ্যে ইউপি নির্বাচন শেষ করা হবে। ভোটের তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, নির্বাচন কমিশন (ইসি) আগামী বছর থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আগামী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার কথা জানিয়েছে। তবে ভোটের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, রমজান, এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয়টি বিবেচনা করেই কমিশন এ সময়সূচি নির্ধারণের দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কারণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাধারণত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রাথমিকভাবে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ের হিসাব দিয়েছে বলে জানান মীর শাহে আলম। এই পরিমাণ অর্থের ব্যবস্থা রাখার প্রস্তুতি সরকারের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে চূড়ান্ত ব্যয় কম-বেশি হতে পারে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করতে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে প্রায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে। এ ছাড়া ৩৩০টি পৌরসভা ও ১৩টি সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলকভাবে কম অর্থ প্রয়োজন হবে।

/এফসি/