ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি আজ শুক্রবার (৮ মে) থেকে শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল থেকেই বিভিন্ন বাস কোম্পানি অনলাইন ও কাউন্টার দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি করে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রথমদিন যাত্রীরা আগামী ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারছেন।
বিষয়টি নিশ্চিত করে শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, শুক্রবার সকাল থেকেই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সব রুটের টিকিট অনলাইন এবং কাউন্টার থেকেও বিক্রি করা হচ্ছে।
তিনি আরও জানান, আগামী ২৪ মে রাতের, ২৫ মে সারা দিনের এবং ২৬ মে সকালের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় এসব দিনের টিকিটে বাড়তি চাপ দেখা যাচ্ছে। সকাল ১০টা পর্যন্তই চাহিদা থাকা এসব রুটের অধিকাংশ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে।
এদিকে, বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা